1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

নুরুল ইসলাম, কক্সবাজার

কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ান পরিষদ বুধবার সেপ্টেম্বর সকাল ১১ টায় সংগঠনের নেতৃবৃন্দ কক্সবাজার জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদকে উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ ঘোষণা, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা এবং দশম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবীতে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবীতে বলা হয়, দেশের সকল সরকারি দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসাবে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় দশম গ্রেডে বেতন প্রদান করা হয়। এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপথসহ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি সকল দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে বেতন দেয়া হয়। অথচ, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন হয় দপ্তর ভেদে ১৪তম থেকে ১৬তম গ্রেডে।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন গ্রেড দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করা হয়। এর আগে ২০০৬ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকেও একই রকম সুপারিশ করা হয়। সবশেষ ২০১৮ সালের ২৯ মে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৫২৫১/২০১৩ নম্বর রীট পিটিশনের রায়ে প্রজাতন্ত্রে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য় শ্রেণির মর্যাদাসহ দশম গ্রেডে বেতন দেয়ার আদেশ দেয়া হয়। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ উচ্চ আদালতের ঐ আদেশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবী জানান।

এসময় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার এসোসিয়েশন, বিএমএসএ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো: মাহম‌ুদুল ইসলাম শামীম, কক্সবাজার জেলা ক‌মি‌টির সভাপ‌তি মো র‌ফিকুল ইসলাম, জেলা ক‌মি‌টির সদস‌্য মো বা‌কিরুল ইসলাম, শহীদুল হাসান, রা‌সেল মজুমদার, মো, ম‌হিউদ্দিন, কামরুল হাসান, নু‌রে আলম, কামরুল হাসান মিনার, নুরুল ইসলাম, সৈকত চাকমা, কক্সবাজার পানি উন্নয়ন্ন বোর্ড এর মোঃ মাসুদ রানা,এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সার্ভেয়ারসহ এ সময় অনন্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার ভূমি অফিসের সার্ভেয়ার শামিম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাব। আটা আমাদের ন্যার্য্য অধিকার। তাই সরকারের প্রতি দাবি আমাদের এই ন্যার্য দাবি যেন দ্রুত মেনে নেয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park