1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকলীতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পলাতক কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ

গাজীপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-

গাজীপুরের ভবানীপুরে হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে আরএন্ডজি বিডি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভে নামে এবং ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার ভবানীপুরে আরএন্ডজি বিডি গার্মেন্টস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস ও নাইট বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে কর্মবিরতি করে আন্দোলন নামে। এসময় শ্রমিকরা কারখানা ফটকের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে শত শত মানুষ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘আরএন্ডজি বিডি গার্মেন্টস কারখানার একজন কর্মকর্তার পদত্যাগ, হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। মালিকপক্ষের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে ওই কর্মকর্তা পদত্যাগ করেছেন। আশা করছি, অল্প সময়ের মধ্যে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেবে।’

এদিকে, গাজীপুরের অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দলে দলে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। কারখানা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি কাজ করছে।শিল্প পুলিশের দেওয়া তথ্যমতে, গাজীপুরে ২ হাজার ৬০০ তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত ২২ লাখ শ্রমিক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park