
মু আ হা ইবনে জালাল নড়িয়া উপজেলা প্রতিনিধি,শরীয়তপুর
ভারতের পুরোহিত রামগিরি ও বিধায়ক নিতেশ রাণে কর্তৃক সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রতি কটুক্তি ও অবমাননাকর বক্তব্য ও সমর্থনের প্রতিবাদে মূলফতগন্জ মাদ্রাসা কমপ্লেক্স ও সর্বস্তরের জন সাধারণের অংশ গ্রহণে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একমাত্র ফাজিল মাদ্রাসা মূলফতগন্জ মাদ্রাসা ময়দানে ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি সকাল ১০ টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি মাদ্রাসা ময়দান থেকে শুরু করে মূলফতগন্জ বাজার প্রদক্ষিণ করে লঞ্চ ঘাট পর্যন্ত পৌঁছে পুনরায় মিছিল টি মাদ্রাসা ময়দানে অবস্থান নেয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূলফতগন্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব বি এম মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা মোঃ নূরউদ্দিন। উপস্থাপনায় ছিলেন এস এম জুনায়েদ। পরিশেষে মূলফতগন্জ মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের ইমাম ও খতীব জনাব মাওলানা মোঃ মাহমূদুল হাসান সালেহী এর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।