1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঠাকুরগাঁও‌য়ে বজ্রপাতে দুই দিনে চারজনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতি‌নি‌ধি:

ঠাকুরগাঁওয়ের সদরএর বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে সদ‌রের গুঞ্জরগড় গ্রামের পাশের এক বিলে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক র‌কিবুল আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কালাম মিয়া গুঞ্জরগড় এলাকার বা‌সিন্দা। এ নিয়ে দুই দিনে এ জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হলো।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ তরুণের মৃত্যুঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ তরুণের মৃত্যু
কালাম মিয়ার প্রতিবেশী এম এ সালাম রুবেল বলেন, আজ সকালে কালাম‌ মিয়া গ্রামের পাশের বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তি‌নি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়াকে মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। দগ্ধদের মধ্যে ছয়জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park