
(হামিদুল ইসলাম)
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় টিটিসির কনফারেন্স রুমে বিদেশ গমনেচ্ছু প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন এর প্রশিক্ষনার্থী নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও টিটিসির আয়োজনে টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রবাসী কল্যান ব্যাংক এর ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, বিটিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক আলামিন হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের জন্য সরকারি ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আপনারা নিজেকে দক্ষ হিসেবে তৈরি করে প্রশিক্ষন নিয়ে বৈধ পথে জেনে বুঝে বিদেশ গেলে সেটা দেশের জন্য কল্যান বয়ে আনবে। এসময় উপস্থিত ছিলেন শিখা খানম ইন্সট্রাক্টর (সিভিল), সোহেল রানা ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল), মাসুদ পারভেজ ইন্সট্রাক্টর (ইলেকট্রনিকস), আনিছুর রহমান ইন্সট্রাক্টর (গার্মেন্টস) সহ পিডিও প্রশিক্ষনার্থীরা।