1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের এমফিল ডিগ্রি অর্জন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ::

ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রী অর্জন করেছেন। চলতি বছরের জুলাই মাসে এ ডিগ্রী লাভ করেন তিনি।

তাঁর গবেষণার বিষয় ছিল “ইসলামী সমাজ বিনিমার্ণে জুম্মার খুৎবার ভূমিকাঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ”। আর এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান। তাঁর এই ডিগ্রী অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও মহলের ব্যক্তিগণ।

উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান ১৯৯৫ সালে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ছারছীনা আলীয়া মাদরাসা হতে হাদীস বিভাগে প্রথম ও তাফসির বিভাগ হতে প্রথম শ্রেনী অর্জন করেন। এরপর ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রীতে প্রথম শ্রেনীতে ১৯তম স্থান ও মাষ্টার্স এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার খোশবাজার এস.ডি . কামিল মাদরাসায় হেড মুহাদ্দিস ও ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম ও খতীব হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান জানান, গেল জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রী অর্জন করি। আমার ইচ্ছা আগামীতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান থেকে পিএইচডি করা। তাই তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park