
শামসুদ্দোহা
শ্রীপুর(গাজীপুর)
দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এ সিদ্ধান্ত দিয়েছেন।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বিএনপি বহু বছর ধরে এসব অ্যাকাউন্ট সচলের জন্য বলে আসছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে অনুমতি না দেয়ায় কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।’