1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাগমারার একই পরিবারের নিহত-৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩০০ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তাঁর স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাঁদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ‘প্রাইভেট কারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেছি। আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হোসেন বলেন, চিকিৎসা শেষে জসিম উদ্দিন পরিবার নিয়ে ঢাকা থেকে রাজশাহী বাগমারার দিকে যাচ্ছিলেন। পথে এই দুঘর্টনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনার পর সকালে স্বজনেরা তাদের মরদেহ নিয়ে গেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park