1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে -খসরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

কামরুল ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তো সকলেই সমর্থন দিচ্ছি। কারণ এই পরিবর্তনে যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেগুলোকে তো একটা ট্র্যাকে আনতে হবে। সুতরাং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আশা করি সামনের কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারবে। গতকাল রোববার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি দলের নেতাকর্মীদের বলেন, সুযোগ–সুবিধা নেওয়ার জন্য অনেকেই বিএনপিতে আসার চেষ্টা করছে। তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। দুপুরে আমীর খসরু নগরীর প্রবর্তক মোড়ে ইসকন মন্দির পরিদর্শন করেন। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষের সাথে কথা বলে সার্বিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি আসকার দিঘির পাড়স্থ রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন।
আমীর খসরু চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, আন্দোলনে ছাত্র–জনতার ওপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত অমানবিক ও বেদনাদায়ক। তারা (গুলিবিদ্ধ) যে এখনো বেঁচে আছে সেটাই তো আশ্চর্যের ব্যাপার। অনেকের অবস্থা এখনো অনেক ক্রিটিক্যাল, কঠিন সময় যাচ্ছে ওদের। তাদের পরিবারের সব কাজ–কর্ম বন্ধ। ওরা তো সবাই এখন বিচারের অপেক্ষায় আছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড চলেছে বলে আমার মনে হয় না। এই আহত লোকগুলো যে এখনো বেঁচে আছে সেটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না। এদের বাকি জীবন কীভাবে কাটবে এটাও একটা বিষয়। আমার মনে হয় তাদের অনেকে ভালো করে হাঁটাচলা করতে পারবে না। অনেকে স্বাভাবিক জীবনযাপনও করতে পারবে না। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park