1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন ফখরুল

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন ফখরুল
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আমন্ত্রণ জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের কথায় কথায় বলেন আমরা পালাব না। আমরা ঠাকুরগাঁওয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে উঠব। আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়ে ছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন, নাকি আবার আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে এসে লুকিয়ে আছেন? এখন ঠাকুরগাঁওয়ে আছি, আমি আপনাকে (ওবায়দুল কাদের) আমন্ত্রণ জানাচ্ছি।’

ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ জনগণের মুখ চেপে ধরেছিল মন্তব্য করে তিনি বলেন, ‘সকলেরই গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার রয়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে জনগণের মুখ চেপে ধরেছিল। দেশটাকে তারা লুটপাট করেছে। কেউ কথা বললে মামলা দিয়ে হয়রানি করা হয়। ইতিমধ্যে আমাদের দলের প্রায় ৭০০ নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ। গোলাম আযমের ছেলেকে গুম করে আয়না ঘরে আটক করে রেখেছিল। আটটি বছর এক ঘরে বহু কস্টে জীবনযাপন করেছে সে। তার অপরাধ সে গোলাম আযমের ছেলে। শেখ মুজিবরের কন্যা এত নিষ্ঠুর নির্মম হয় কীভাবে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে রুহিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। দলীয় কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা। আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। আবার তারাই বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা করেছে। এই হলো আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বালিয়াডাঙ্গী উপজেলায় এক রাতেই ১৪টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগ নিজেরাই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে, মন্দির ভাঙচুর করে। তাদের সম্পদ লুট করে সেটা বিএনপির ওপর চালিয়ে দেয়। জনগণ এখন সবই বুঝে কারা হামলা চালিয়েছে মন্দিরে।’

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে হিন্দু ভাইদের ঢাল বানিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যখনি তারা হারতে থাকবে, জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে; তখনই তারা বলবে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, লুটপাট হচ্ছে। অথচ শত শত বছর ধরে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে একসঙ্গে বসবাস করে আসছে। আমরা একে অপরের বাড়িতে বিয়ে, পৌষ পার্বনেসহ বিভিন্ন অনুষ্ঠানে যাই। তারা যতো ষড়যন্ত্রই করুক, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে।’

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদল সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, সদর থানা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park