1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

নরসিংদীতে সাংবাদিকে হাতুড়ি দিয়ে আঘাত ও গুলি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পঠিত

মোঃ কাউছার মিয়া।
প্রতিনিধি,মনোহরদী-নরসিংদী।

বিস্তারিত,
নরসিংদীর রায়পুরা উপজেলায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার পরে গুলি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মনিরুজ্জামান মনিরের হাতে এবং পায়ে গুলি লেগেছে বলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ জানিয়েছেন।
মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।
স্থানীয় সংবাদিকরা জানান, মনিরুজ্জামান পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। পথে শ্রীরামপুর রেলগেইট এলাকায় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে হাতুড়ি দিয়ে পেটায় এবং কুপিয়ে জখম করে। পরে গুলি করে পালিয়ে যায়।
এ সময় মনিরুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, “মনিরুজ্জামানের মাথায়ও গুরুতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছি।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park