1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সিরাজগঞ্জে ট্রাফিকের দায়িত্বে স্টুডেন্ট, বেড়েছে হেলমেটের ব্যবহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মো মামুন সেখ
উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ সদর৷

সিরাজগঞ্জের ট্রাফিকের দায়িত্ব ছাত্রছাত্রী নেওয়ার পর বেড়েছে মোটরসাইকেল চালকদের হেলমেট এর ব্যবহার। আজ ১৩ই আগস্ট সোমবার সিরাজগঞ্জ শহরের অলিতে গলিতে এমনই দৃশ্য চোখে পড়ে।

আওয়ামী লীগ সরকারের আমলে, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়ন করার জন্য পুলিশকে কঠোর নির্দেশনা দিলেও সেই সময়ে শতভাগ হেলমেটের ব্যবহারের বাস্তবায়ন করতে পারেনি ট্রাফিক বিভাগ। কিন্তু গত কয়দিনে সিরাজগঞ্জের বিভিন্ন ছাত্র-ছাত্রী গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালনকালে ছাত্রছাত্রীরা হেলমেট ব্যবহার করতে বাধ্য করেন।

মোটরসাইকেল চালক আহমেদ আলী বলেন, শুরুতে হেলমেট ব্যবহার না করার জন্য ছাত্রছাত্রীরা আমাদের নিজ নিরাপত্তার জন্য ব্যবহার করতে অনুরোধ করেন। কিন্তু  ২-৩ দিন পর হেলমেট ব্যবহার না করার জন্য ৩০ মিনিট করে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালনের পানিশমেন্ট প্রদান করেন। যে কারণেই ইতিমধ্যে আমি হেলমেট কিনতে বাধ্য হয়েছি। আগের থেকে এখন মোটরসাইকেল চালকদের হেলমেট এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ চৌরাস্তা মোর এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা সিরাজগঞ্জ সরকারি কলেজের বি.এন.সিসির” সদস্য ক্যাডেট আরাবি সুলতানা বলেন, শুরুতে অনেকেই হেলমেট ব্যবহার করতে চাইতো না কিন্তু বর্তমানে আমাদের অনুরোধে হেলমেটের ব্যবহার করা শুরু করেছে। শহর দিয়ে চলাচল করা অধিকাংশ মোটরসাইকেলের চালক হেলমেট ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

স্মার্ট বাইকার দোকানের মালিক ফারুক হোসেন জানান, হেলমেট বর্তমানে ব্যাপক বিক্রি হচ্ছে।

সিরাজগঞ্জ শহরে বের হলেই দেখা মিলে বাইকারদের মাথায় হেলমেট। যা পুলিশ করতে পারিনি তা ছাত্রছাত্রীরা করে দেখিয়ে দিয়েছে। আইনের জন্য না হলেও প্রতিটি বাইক চালকদের নিজের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করা উচিত৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park