1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলকারীদের সাথে দফায় দফায় ছাত্রলীগের সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ।
১৬ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয়। পরে তারা একটি মিছিল নিয়ে শহরের চৌরাস্তার দিকে অগ্রসর হলে অপরদিক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীগণ আন্দোলনকারীদের উপর ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ এসে উভয় পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরক্ষনেই আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থান থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করে। আন্দোলনকারীরা মাঠ থেকে বেরিয়ে মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন শ্লোগান দিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের আটকিয়ে দেয়। কিন্তু তারা পুলিশ ব্যারিকেট ভেঙ্গে চৌরাস্তার দিকে অগ্রসর হয়। আবারও চৌরাস্তা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে অবস্থায় নেয়। আন্দোলনকারীদের একটি অংশ প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
অপর একটি অংশ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় চৌরাস্তা থেকে পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল ও দোকানপাঠ কমপক্ষে ৩ ঘন্টা বন্ধ থাকে। উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, গ্যাস গান ইত্যাদি নিক্ষোপ করে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয় এবং পুলিশ সদস্যরাও আহত হন বলে জানা যায়। পরে বিকেল ৬টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভেতর হতে আন্দোলনকারীদের বুঝিয়ে তাদেরকে বের করে বাড়ি পাঠিয়ে দেন।
বিকেল সাড়ে ৬টার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park