1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পূর্বধলায় কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের প্রতিবাদ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

কোটা বিরোধী আন্দোলনের নামে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে কটুক্তি ও অসম্মানের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পূর্বধলা উপজেলার মুক্তিযোদ্ধারা।

পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই) ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরনাকরী স্লোগান ‘তুমি কে আমি কে, বাঙালী বাঙালী’ ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠুক আরেকবার’ ‘মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘একাত্তরের রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়’ ‘শেখ হাসিনার বাংলায় বিশৃঙ্খলার ঠাঁই নাই’ প্রভৃতি শ্লোগান দিতে থাকেন।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, ওলামা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুর, ঘাতক দালাল নির্মূল কমিটি পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম ইবনে আইয়ুব তুষার, মুক্তিযোদ্ধা সন্তান জাহিদ হাসান সাকিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে নানা ধরণের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park