1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ভারতের পেট্রাপোল বন্দর কতৃপক্ষপ্রতিদিন ১০ ঘন্টা আমদানি রপ্তানী বন্ধ রাখচ্ছে

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মোঃএনামুলহক,বেনাপোল

বেনাপোল থেকে এনামুলহকঃভারতের ্কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বাণিজ্যসেবা বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে রাতে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে দিনে বাণিজ্য স্বাভাবিক থাকছে।

এদিকে ১০ ঘণ্টা বাণিজ্য সেবা বন্ধ হলে ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি আমদানি কমে রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এতে আবারও ওপারে পণ্যজটের কবলে পড়বে বাংলাদেশের আমদানিকারকরা

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে, সন্ধ্যার পর থেকে ১০ ঘণ্টা বাণিজ্যসেবা বন্ধের কারণ জানাতে পেট্রাপোল বন্দর ম্যানেজারকে অনুরোধ করা হয়েছে।

বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য ঘাটতি পূরণ ও সম্প্রসারণের জন্য ২০১৭ সালের ১ আগস্ট দুই দেশের সিদ্ধান্তে সপ্তাহে ৬ দিন ২৪ ঘণ্টার বাণিজ্য সেবা শুরু হয়। আর এ সুযোগে রাত-দিন, এমনকি জরুরি মুহূর্তে শুক্রবারও আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম চলতো। এতে আগের চেয়ে বাণিজ্য ও রাজস্বের পরিমাণ ৪০ শতাংশ বেড়ে যায়। আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আসে।হড়

জানা যায়, এ সময় আমদানির পরিমাণ ৩০০ ট্রাক থেকে বেড়ে ৫০০ ট্রাকে দাঁড়ায়। আর বছরে রাজস্ব আয় তিন হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় ছয় হাজার কোটির ঘরে। তবে হঠাৎ পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়া ১১ জুলাই থেকে ২৪ ঘণ্টার এ বাণিজ্য সেবা বন্ধ করে দেয়। এতে সন্ধ্যা ৬টার পর ওপার থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে না।

ব্যবসায়ীরা জানান, ২৪ ঘণ্টার বাণিজ্য সেবা বন্ধের প্রভাবে পচনশীল পণ্য, খাদ্যদ্রব্য, শিল্পকারখানার কাঁচামালসহ বিভিন্ন জরুরি পণ্যবাহী ট্রাক আটকা পড়ছে। এপারেও আটকে আছে রপ্তানির বিভিন্ন পণ্য। এরমধ্যে আমদানি-রপ্তানির পরিমাণ কমে গেছে।

পণ্যবাহী ট্রাকচালক আমজাদত হোসেন বলেন, রপ্তানি পণ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দরে আসি। তবে সন্ধ্যা ৬টার পর থেকে পণ্যবাহী ট্রাকের গেটপাস না দেয়ায় ভারতে ঢুকতে পারিনি।

বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, রাত-দিন ২৪ ঘণ্টা এ পথে আমদানি-রফতানি হতো। এখন সন্ধ্যার পর ভারত বাণিজ্য পরিচালনা করছে না। এতে পচনশীল খাদ্যদ্রব্য নিয়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। আর সন্ধ্যার পর পণ্যবাহী ট্রাক ঢুকতে না পারায় বাণিজ্য ঘাটতি বাড়বে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক চেকপোস্ট বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বিপুল জানান, বন্দর দিয়ে রাত-দিন ২৪ ঘণ্টা বাণিজ্য সেবা চলছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে পেট্রাপোল বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে। বর্তমানে সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পণ্য আমদানি ও রপ্তানি হচ্ছে। ভারত-বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজা

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বেনাপোল বন্দরে রাত-দিন ২৪ ঘণ্টা বাণিজ্য সেবা চলছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে যেতে দিচ্ছে না। দুই দেশের সিদ্ধান্তে যেখানে ২৪ ঘণ্টা আমদানি-রপ্তানির বিষয়টি বলা আছে সেখানে সন্ধ্যার পর বাণিজ্য সেবা বন্ধের কারণ জানতে চাওয়া হয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে। তারা বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানাবেন বলে বলেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park