
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: রুহুল আমীন খান উজ্জ্বল।
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ শাহপুর দাখিল মাদ্রাসার সভাপতি হাজী মোঃ ফরাস উদ্দিনের বিরুদ্ধে গাছ কাটার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যে সাজানো নাটক।
হাজী মোঃ ফরাস উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, ৩১/০৩/২০২৪ ইং তারিখে রাতে প্রবল ঝড় তুফানে মাদ্রাসার কয়েকটি গাছ ছোট বড় আকারের গাছ ভেঙ্গে যায়, এই গাছ গুলো মাদ্রাসার নির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে রেজুলেশন করে আমরা বিক্রি করি, ভাল দাম এবং ক্রেতা না পাওয়াই গাছ গুলো বিক্রি করতে একটু সময় নেয়। একজন ক্রেতা ১০ হাজার টাকা বললে আমরা ওই গাছ বিক্রি করি নাই। এখন ১২ হাজার টাকা আরেকজনের কাছে বিক্রি করি।
ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদির বলেন, হাজী মোঃ ফরাস উদ্দিন সভাপতি মাদ্রাসার গাছ গুলো একক সিদ্ধান্তে বিক্রি করেন নাই। যে সবাইকে নিয়ে মিটিং করে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয় এবং মাদ্রাসার উন্নয়নের জন্য গাছ গুলো বিক্রি করা হয়।
স্থানীয় ইউপি সদস্য এবং মাদ্রাসার অভিভাবক সদস্য জসিম উদ্দিন বলেন সভাপতি হাজী মোঃ ফরাস উদ্দিন একক ভাবে কোন সিদ্ধান্ত নেয়নি, এটা আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নিয়েছে। উনার নামে অভিযোগটি ভিত্তিহীন।
অভিযোগকারী আব্দুল মান্নান মুন্সী উনার সাথে ফোন আলাপ করলে উনি বলেন, গাছ ০৫ টি বিক্রি হয়েছে দাম ১২ হাজার টাকা। অভিযোগ কেন করলেন এমন প্রশ্ন করলে উনি তেমন কোন উত্তর দেননি, এটাই বললেন আমাকে উনারা কিছু বলে না, তাই অভিযোগ করেছি।