
সোহেল রিয়ান,তালতলী বরগুনা প্রতিনিধিঃ
যোহরের আযান ও জুমার নামাজের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বরগুনার তালতলী উপজেলায় নব নির্মিত মডেল মসজিদের। মুসল্লিরা নতুন মসজিদের প্রথম আজানের ধ্বনি শুনেই নামাজ পড়ার জন্য ভিড় জমান।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলা মডেল মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ-সময় মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রায় দেড় সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
মডেল মসজিদে নামাজ আদায় করেন,বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরগুনা পুলিশ সুপার মো.রাফিউল আলম,উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপাসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ অগণিত মুসল্লিরা ইমামতি করেন পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি এস এম শেখ শাফায়াতি মাদানী।
এর আগে গত বছরের (৩০ অক্টোবর) মুজিববর্ষ উপলক্ষে তালতলী সহ সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি এস এম শেখ শাফায়াতি মাদানী বলেন,আজ দেড় হাজার মুসল্লির অংশগ্রহণে প্রথম জুমার নামাজ আদায় হলো এই মসজিদে। এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ হবে এখানে।
বরগুনা ১আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন,
একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণের ঘটনা বিশ্বে বিরল, যা বাংলাদেশে হলো। এর মধ্য দিয়ে ইসলামকে পুরোপুরি জানার ফলে ধর্মান্ধতা, উগ্রতা ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
উল্লেখ্য আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে নির্মিত এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে আধুনিক সুযোগ-সুবিধা সহ রয়েছে নারী-পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা। লাইব্রেরি, গবেষণাকেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষাকেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। এছাড়াও রয়েছে ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা।
সোহেল রিয়ান
তালতলী বরগুনা প্রতিনিধি ঃ