1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ২ইউপি সদস্য সহ আটক-৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

রুহুল আমীন খান উজ্জ্বল
প্রতিনিধি মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্য সহ ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১০ জুলাই) মধ্য রাতে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নে মাধবপুর থানা পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে। 

মাধবপুর থানা পুলিশের মিডিয়া সেল সুত্র জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা জনগোষ্ঠীর শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫০০০ টাকা উত্তোলন এর জন্য স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেন এর জন্য মেম্বার ও তার লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মাধবপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে কে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র্যালী ও তার ছেলে লিটন র্যালী এবং ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park