1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বাউফলে সড়ক দুর্ঘটনায় শ্বশুর নিহত,পুত্রবধূ আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

এইচ এম মনিরুজ্জামান লিডার/(বরিশাল)জেলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার  বাউফল উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশায়  হাসপাতালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর নিহত ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন।১০.০৭.২৪ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টার দিকে  কালাইয়া-বরিশাল আঞ্চলিক সড়কের বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ওই ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. সেলিম সরদার (৬০)। তিনি উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা। আহত মাহফুজা বেগম (৩২) তার পুত্রবধূ। 

নিহতের স্বজনরা জানান, সকালে পুত্রবধূ মাহফুজা বেগমের চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে রওনা হন শ্বশুর সেলিম সরদার। অটোরিকশায় যাওয়ার পথে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে  বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় সেলিম সরদার মাথায় ও বুকে এবং পুত্রবধু মাহফুজা বেগম পায়ে ও হাতে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম সরদারের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  প্রশান্ত কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনায় তারা দুজন গুরুতর আহত হয়।  নিহত সেলিম মাথায় গুরুতর জখম হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন মাহফুজা বেগমের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,   পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা দুইটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

১০.০৭.২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park