1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকা না দেওয়ায় হামলা। হামলায় আহত আব্বাস আলী (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার পঠিত

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি- টাঙ্গাইল,
বুধবার (২৫ অক্টোবর ) সকালে উপজেলার বেড়ী পটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্বাস আলী ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, মোবাইল ফোন বিক্রির পাওনা দুই হাজার টাকার জন্য সদর থানার কাকুয়া ইউনিয়নের পৌলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার জামাতা আব্দুল মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান। টাকা না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে তারা আব্বাসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে । এসময় আব্বাসের বড় ভাই আক্তার হোসেন (২৮) ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে হাত পা ভেঙে দেন তারা।

পরে আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। আর মাথায় সেলাই করিয়ে আব্বাসকে বাড়ি নেওয়া হয়।পরে বুধবার বাড়িতেই আব্বাসের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park