1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ফার্স্টএইড প্যারামেডিকেল নার্সিং ইনস্টিটিউট এর প্রশিক্ষণার্থীদের ২০২৪ সমাপনী সনদ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫০৭ বার পঠিত

খুলনা ব্যুরোঃ
খুলনা সদরের প্রাণকেন্দ্র রূপসা ট্রাফিক মোড়ে রেজা টাওয়ার এ অবস্থিত ফাস্টএইড এন্ড টেকনোলজি লি: স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নের জন্য স্বাস্থ্যসেবার উপর বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেন, তারই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ ব্যাচের ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ শেষে ১.৭.২০২৪ সকাল ১১ টায় সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: আতাউর রহমান তিনি বলেন স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে ফাস্টএইড এন্ড টেকনোলজি লিমিটেড যে ভূমিকা রাখছে তা দেশের স্বাস্থ্যসেবায় অতুলনীয় ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মাওলানা আসলাম হোসাইন।
প্রিন্সিপাল তালিমুন্নেসা মহিলা মাদ্রাসা গল্লামারি খুলনা।
মোঃ শোয়াইবুর রহমান
প্রিন্সিপাল দৌলতুলনেছা কিন্ডারগার্টেন খুলনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্স্টএইড এন্ড টেকনোলজি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডা: আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন,
দেশের বেকারত্ব দূরিকরণের লক্ষ্যে বেকার যুবসমাজকে আত্বকর্মসংস্থান মূলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের এক দৃড় প্রত্যয়ে গ্রহন করে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বিভাগীয় শহর খুলনার প্রাণকেন্দ্র রূপসা ট্রাফিক মোড় খুলনা সদর খুলনাতে ফার্স্টএইড এর পথচলা শুরু করে, যার রেজিষ্ট্রেশন নং- KHC- 2435, হাটি হাটি পা পা করে ফার্স্টএইড এর কার্যক্রম আজ খুলনা ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি সনদ বিতরণ অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বিভিন্ন ক্লিনিকের পরিচালক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park