1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

নোয়াখালীর কবিরহাটে এনজিওর ঋণের চাপে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

নুরআলাম বিপ্লব নোয়াখালী -বৃহস্পতিবার (২৭জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মতি মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত নাসরিন আক্তার (৩১) একই গ্রামের মতি মিয়ার বাড়ির ওমান প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে জীবিকার তাগিদে নাসরিনের স্বামী বিভিন্ন ব্যক্তি ও এনজি’র কাছ থেকে ঋণ নিয়ে ওমান যায়। কিছু দিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য চাপ দিলে গৃহবধূ নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আজ সকালে এনজিও কর্মিরা পাওনা টাকার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বসত ঘরের দরজা বন্ধ দেখে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এনজিও কর্মিরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজকে তার ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। ঋণের চাপে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park