1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

খুলনা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৮৩ বার পঠিত

খুলনা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

আসামী সেলিম মোড়ল সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ১৩ জুন ২০১০ তারিখে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আসামী সেলিম মোড়ল ঢাকায় ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করে। একই তারিখ ডিবি সদস্য বাদী হয়ে তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী সেলিম মোড়লকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে আসামী সেলিম মোড়ল আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ আগষ্ট ২০২৩ তারিখ র‌্যাব-২, (স্পেশাল কোম্পানি) মোহাম্মাদপুর এবং র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানাধীন নিরালা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ সেলিম মোড়ল, থানা-তালা, জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park