
পঞ্চগড় প্রতিনিধি (মো নয়ন আলী)
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাষা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘাগড়া পাড়া গ্রামের যগেশ চন্দ্র এর স্ত্রী শল্যবালা (৫০) এর বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ ২৪তারিখ সোমবার সকালে ঘটনা ঘটে।
তার বাড়ির পাশের স্থানীয় সুনীল রায় বলেন,আমরা কয়েকজন মিলে পাশের চা বাগানের জমিতে চা পাতা কাটছিলাম । এ সময় হঠাৎ আকাশে বিকট শব্দ হলে কাজ বাদ দিয়ে বাড়িতে যাই। তখন প্রায় সকাল ৬টা হবে। সে আর ও বলে আমি বাসার সামনে বসে আছি তখন পাশের বাড়ি থেকে বিজলি পড়ছে বলে জানা যায় । আমি ঘটনা স্থানে গিয়ে দেখি টিউবওয়েল বেহুশ অবস্থায় পরে আছে। তার পর গ্রামের ডাক্তার কে খবর দেওয়া হয়। ডাক্তার বলেন তারাতাড়ি সদরে নেওয়ার কথা। সকাল ৭ টায় পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
হাঁড়িভাষা ইউনিয়নের ওয়ার্ড সদস্য গোবিন্দ চন্দ্র রায় বলেন,আমার পাশের গ্রাম ও সম্পকে দিদি হয়। আমি মাইক্রো ভাড়া করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাই। এর আগে আমি মোটর সাইকেল করে হাসপাতালে উপস্থিত হই। হাসপাতালে ভর্তি করার পর কতব্যরত ডাক্তার বলেন, তিনি এক ঘন্টা আগেই মৃত্যু বরণ করেছেন।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বজ্রপাতে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।