1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সম্পত্তির বিরোধ নিয়ে কবিরহাটে,সমকাল প্রএিকার সংবাদদাতার ওপর হামলা, থানায় মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৪১৩ বার পঠিত

নুর আলাম বিপ্লব (নোয়াখালী)
নোয়াখালীর কবিরহাট উপজেলার সমকাল সাংবাদদাতা মো.ইয়াসিন রুবেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ও ভাইকেও মারধর করা হয়।

মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দল পুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী জসিম গংদের সাথে বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে সাংবাদিক রুবেলের পরিবারের সাথে বিরোধ চলে আসছে।
গতকাল মঙ্গলবার বাড়ির উত্তরাংশের সীমানার টিনের বেড়া সরিয়ে জসিম, সবুজ, মাইন উদ্দিন ও আনোয়ার সহ বেশ কয়েকজন জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়।

খবর পেয়ে রুবেল বাধা দিতে গেলে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এরপর হামলাকারীরা তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই সোহাগ কে (১৮) বেধড়ক পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের দুই পরিবারের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। তবে তার মাথা কিভাবে ফাটল এটা আমরা জানিনা। এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তদন্ত কাজী তোবারক হোসেন বলেন গতকাল সাংবাদিক রুবেল বাদী হয়ে সাত জনকে আসামি করে একটি মামলা করছে,পুলিশ আসামিদের ধরার চেষ্টা করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park