1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

এইচএসসির প্রবেশপত্র ডাউনলোড শুরু ৮ আগস্ট

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১২০৪ বার পঠিত

এইচএসসির প্রবেশপত্র ডাউনলোড শুরু ৮ আগস্ট

সারাদেশে আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২৩। এরই প্রস্তুতি হিসেবে শিক্ষা বোর্ড থেকে আগামী ৮ আগস্ট থেকে পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরদিন বা সুবিধা মতো সময়ে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দিতে পারবেন। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী ৮ ও ৯ আগস্ট বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র দেওয়া হবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি স্বাক্ষর থাকতে হবে।

এছাড়াও জানানো হয়, ৮ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রবেশপত্র পাবে। ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রবেশপত্র দেওয়া হবে।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা প্রবেশপত্র যাচাই করে কোনো ধরনের ত্রুটি/কম/বেশি হলে সংশোধন করিয়ে নেওয়ার জন্য অবশ্যই ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে পারবেন। অন্যথায় পরীক্ষায় কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park