1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

আটপাড়ায় আ’লীগের মতবিনিময় সভায়-অধ্যাপক অপু উকিল।

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

নিতীশ সূত্রধর স্টাফ রিপোর্টার ঢাকা পোস্ট ৭১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও সাফল্যের কীর্তি গাঁথা নিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) আটপাড়া উপজেলার ১নং স্বরমুশিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য,বাংলাদেশ যুব মহিলালীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি,অধ্যাপক অপু উকিল।তিনি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনা যাকেই নেত্রকোণা-৩ আসনে মনোনয়ন দিবেন তার পক্ষে সকল ভেদাবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন মিয়া, ও সাধারণ সম্পাদক সেলিম রেজা সঞ্চালনা করেন।

এ সময় আরো ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক তালুকদার, মো: শাহজাহান কবীর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park