1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কবিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৭ বার পঠিত

– নুর আলাম বিপ্লব নোয়াখালী —
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা ( চেয়ারম্যান) ছিল অনুপস্থিত কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)তদন্ত ওসি ছাড়া উপস্থিত ছিলেন একজন এসআই। সরকারি কর্মকর্তা অনেকে ছিল অনুপস্থিত, তাই মাসিক সভাটি ছিল অনেকটুকু দায় সারা, সভায় কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ( ভাঃ) নুর আলাম বিপ্লব বলেন কবির হাট উপজেলায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ না করতে পারলে দিনদিন আইনশৃঙ্খলার অবনতি হবে, কবিরহাট উপজেলায় অধিকাংশ বাজারে চুরি বেড়ে গেছে, রাত বারোটার পর কাউকে রাস্তা পেলে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি করলে সন্দেহ হলে গ্রেফতার করতে হবে, সাংবাদিক রেজাউল করিম বলেন টি সি বি র পন্য বন্টন আরো মনিটরিং করা উচিত। উনি কবিরহাট সরকারি হাসপাতালে অনিয়ম তুলে ধরেন, মুক্তিযোদ্ধা নজির আহমেদ বলেন কবিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আমার মেয়েকে চিকিৎসার জন্য রাত দশটা এসে দেখি নার্সরা ঘুমিয়ে আছে। পরে তাকে আমি ঢাকা নিয়ে যাই। এখানে ডেঙ্গু করোনা রোগী একই বেডে চিকিৎসা হয়। কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ শাহাদাৎ হোসেন বলেন এখানে স্থানীয় দালাল নিয়ে দৌরাত্বে আমরা অস্থির, আপনাদের সহযোগিতা আমরা চাই না হয় কোন ডাঃ থাকতে চাইবে না।এখানে কোন গাইনি বিশেষজ্ঞ নেই, তাই প্রসৃতি রোগীদের সমস্যা। পল্লী বিদ্যুতের ডিজিএম নিজামুদ্দিন বলেন এখন কবিরহাট উপজেলায় বিদ্যুৎ এর লোডশেডিং নেই, তের মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। কবিরহাট থানার প্রতিনিধি এসআই আব্দুল বাতান বলেন
আমি অনেক বড় বড় থানায় ছিলাম এখানে নতুন এসেছি চার মাস হলো,সমস্যাগুলোর সমাধান করিতেছি মধু খোনারের হামলা কারীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছি, সভাপতির বক্তৃতিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন সামনে পুজো কবিরহাট উপজেলায়১৮ টি মন্দিরে আইনশৃঙ্খলা বাহিনী মনিটর করতে হবে, আইন শৃঙ্খলা কমিটির সদস্য আজ যাহারা উপস্থিত হয়নি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করা হবে, উনি দুঃখ করে বলেন মুজিব বর্ষের ঘর নির্মানের ৫ ০ বস্তা সিমেন্ট চুরি হয়ে গেছে। সভায় আরো উপস্থিত ছিলেন, কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজমান কবিরহাট সরকারি কলেজ এর প্রভাসক আবু নাচের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park