1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৮২ বার পঠিত

নুর আলম বিপ্লব(নোয়াখালী প্রতিনিধি)
নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির
মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে
থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত
সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা
হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে শেষ হয়।
এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা,
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা,
সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী
মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন
প্রদর্শণ ও শ্লোগান দেন সাংবাদিকরা।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের মরহুম সহিদ
উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দিবসের
প্রতিপাদ্য “ধরিত্রীর জন্য সংবাদমাধ্যম,
পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা
শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার
শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি
মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান
সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ
সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার
নাসির উদ্দিন বাদল, দৈনিক সমকালের
জেলা প্রতিনিধি আনোযারুল হায়দার, দৈনিক
চলতিধারা সম্পাদক এমবি আলম, হাতিয়া
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন,
কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর
আলম বিপ্লব, সহ সভাপতি রেজাউল করিম,
ডেইলি অবজারভারের সুবর্ণচর প্রতিনিধি ইমাম
উদ্দিন সুমন, বাংলাদেশ সমাচারের জেলা
প্রতিনিধি রোমানা ইসলাম।
বক্তাগণ বলেন, আমাদের পৃথিবী মানুষের
বিধ্বংসী কর্মকাণ্ডে ও পরিবেশগত অন্যান্য
পরিবর্তনের কারণে মানুষসহ জীবের
বসবাসের জন্য ক্রমাগত অনুপোযোগী হয়ে
পড়ছে। তাই ধরিত্রীকে রক্ষা করতে এবং
পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড রোধ করতে
গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
এজন্য পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু
পরিবর্তনসহ সব ধরনের দূষণ ও জীববৈচিত্র্যের
জন্য ক্ষতিকর বিষয়গুলো
গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির
পাশাপাশি নীতি নির্ধারণী মহলের দৃষ্টিতে
আনতে কাজ করবে সাংবাদিকরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park