1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সালেহ গণমানুষের সাথে মতবিনিময় করেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪০৩ বার পঠিত

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে। এ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আবু সালেহ আগে থেকে নির্বাচনী মাঠে নেমেছেন। তিনি প্রতিদিন মহেশখালীর কোন না কোন এলাকায় যাচ্ছেন। তিনি নিজ এলাকা মাতারবাড়ীর রাজঘাট, নতুন বাজার, পুরান বাজার, মগডেইল, সাইরার ডেইল ও সিএনজি স্টেশন সহ আরও অন্যান্য এলাকায় গণমানুষের সাথে মতবিনিময় করেন। এসময় স্থানীয় লোকজন তাকে আন্তরিক ভাবে সাড়া দেন। মোহাম্মদ আবু সালেহ বলেন, আমার নিজ এলাকা মাতারবাড়ী মহেশখালী উপজেলার এক নাম্বার ইউনিয়ন। এখানে বর্তমান সরকার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন। অথচ এখানকার সড়ক ব্যবস্থা অত্যন্ত নাজুক। আমাকে ভোট দিয়ে একবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করুন। আমি মাতারবাড়ীর সড়ক ব্যবস্থার উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। এছাড়াও তিনি ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া, লম্বা ঘোনা বাজার, ঠাকুরতলা বাজার,কুতুবজুম, হোয়ানক, সহ একাধিক স্থানে গণমানুষের সাথে মতবিনিময় করেন। তিনি সকলের কাছে দোয়া এবং একটি করে বই মার্কায় ভোট চান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park