
ইনতাজুল ইসলাম এনতাজ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরকারকে ঘিরে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগ রাণীশংকৈল এলাকার কয়েকজন ব্যক্তির দিকে, যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করা হচ্ছে।
অভিযোগকারীদের দাবি, ইউএনও গোলাম রব্বানী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। মূল ধারার
সাংবাদিকতার দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা, সত্যতা মিথ্যা যাচাই করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য প্রকাশ করা। কোনো সরকারি কর্মকর্তাকে নিয়ে অভিযোগ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ সঠিক তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি।
এদিকে, ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে ওঠা অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যাচাই বিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।