1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নিকলীতে বীরবিক্রম মতিউর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত,আলোচনা সভায় স্মৃতি সংরক্ষণ ও এলাকার উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন সংসদ সদস্য ইকবাল

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী–কিশোরগঞ্জ।

“বীরেরা মৃত্যুবরণ করেন, কিন্তু তাঁদের বীরত্ব কখনো মৃত্যুবরণ করে না”—এই চেতনাকে ধারণ করে কিশোরগঞ্জের নিকলীতে বীর মুক্তিযোদ্ধা ও বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মতিউর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর নিকলী উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ৬ অক্টোবর ছিল তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী।
বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর হাজী মাসুক মিয়া, জেলা জজ আদালতের এপিপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কফিলউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস এবং নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর জ্যেষ্ঠ ছেলে মুশফেকুর রহমান জোসেফ।
সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন স্বাধীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহম্মেদ, জারইতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঈসাক রানা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, মরহুম বীরবিক্রম মতিউর রহমান ছিলেন একজন আদর্শবান মানুষ এবং নিকলী উপজেলা বিএনপির আজীবন সভাপতি। তাঁর মানবিক গুণাবলি ও আদর্শের কথা অনেকেই তুলে ধরেছেন। তিনি ছিলেন এলাকার মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য ব্যক্তিত্ব।
তিনি আরও বলেন, বীরবিক্রম মতিউর রহমানের স্মৃতি সংরক্ষণে কিছু দাবি রয়েছে। এসব বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আলোচনা করা হবে এবং আইনগত পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া এলাকার রাস্তা ও সেতু-সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।
বক্তব্যের শেষাংশে সংসদ সদস্য মরহুম বীরবিক্রম মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের শান্তি ও কল্যাণ কামনা করেন।
আলোচনা সভা শেষে পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এ জেড এম সাহাব উদ্দিন দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park