1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পাথালিয়া ইউনিয়ন পরিষদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান । ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে । পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
একই সঙ্গে এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুস সোবাহান । পরিচ্ছন্নতা অভিযানের আওতায় রয়েছে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা । মশার বংশবিস্তার উপযোগী স্থান চিহ্নিত করে তা পরিষ্কার করা এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা এবং ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে অবহিত করা । পাশাপাশি বাড়ির আশপাশে যেন কোন পানি জমে না থাকে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয় এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে । স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাথালিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ অনেক খুশি । তারা এই ধরনের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের কাছে দাবী জানান ।
দীর্ঘদিন পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে । স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি এলাকার পরিবেশও সুন্দর ও স্বাস্থ্যকর হবে । এ উদ্যোগের জন্য তারা পাথালিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । পাথালিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা তাদের রয়েছে । একই সঙ্গে এলাকাবাসীকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান , শিক্ষা প্রতিষ্ঠান এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়েছে ।
জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাথালিয়া ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পাথালিয়া ইউনিয়নের সকল সাধারণ জনগণ ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park