1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সাভারে সরাসরি ভোটের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের আংশিক কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারে আনন্দধারা বাইতুন নুর জামে মসজিদ , আনন্দধারা মাদ্রাসা ও এতিমখানা এবং আনন্দধারা কবরস্হানের আগামী দুই বছরের জন্য সকল সদস্যদের সরাসরি ভোটে একটি কার্যকারি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে । কমিটিতে মোট পদের সংখ্যা তেরোটি । বাকি পদগুলো সকলের সম্মতিতে পূরণ করা হবে । শুক্রবার (২ অক্টোবর ) সাভার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের লালটেক এলাকায় আনন্দধারা মাদ্রাসায় এই ভোটের আয়োজন করা হয় । ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন মোকসেদ আলী মুন্সী মাদ্রাসা ও এতিমখানার মোতোয়ালি ও সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম । সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । ভোট গ্রহণের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয় । দশ জনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম মিন্টু । উৎসবমুখর পরিবেশ সকাল ৯.৩০ মিনিট থেকে ভোট শুরু হয়ে একটানা দুপুর ১২ টা পর্যন্ত চলে । জুম্মার নামাজের বিরতির পর আবার দুপুর ২ টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয় । মোট ভোটার সংখ্যা ছিল একশত পয়ষট্টি জন । এর মধ্যে একশত চৌষট্টি জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ভোটের হার ৯৯% । এর মধ্যে তিনটি ভোট বাতিল বলে গণ্য করা হয় । সভাপতি পদের জন্য মোঃ শহিদুল্লাহ এবং মাওলানা মোঃ খোরশেদ আলম প্রতিদ্বন্দিতা করেন । সাধারণ সম্পাদক পদের জন্য মোঃ মাঈন উদ্দিন মাদবর ও হাজী মোঃ মাহবুবুর রহমান টুটুল প্রতিদ্বন্দিতা করেন । একশত দশ ভোট পেয়ে মাওলানা মোঃ খোরশেদ আলম সভাপতি নির্বাচিত হয়েছেন । একশত ভোট পেয়ে কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মোঃ মাহবুবুর রহমান । নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে সাথে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন । অতি তাড়াতাড়ি মসজিদ , মাদ্রাসা ও কবরস্থানের যে সকল বড় ধরনের সমস্যা গুলো আছে তা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান । মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের সকল সদস্যরা এভাবে সরাসরি ভোট দিতে পেরে খুবই আনন্দিত । এর ফলে অবসান হবে সকল ধরনের তর্ক – বির্তক । সাধারণ সদস্যদের দাবী শুধু পদ পদবী নিয়ে বসে থাকলে চলবে না এর যথাযথ ব্যবহার করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন ঘটাতে হবে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park