1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

শ্রীমঙ্গল হাইল হাওরে ভোরের অভিযানে সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-

শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জলমহালে স্থাপন করা অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের অন্তর্গত চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জয় বণিক। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
অভিযানকালে বিভিন্ন জলমহাল থেকে অবৈধভাবে ব্যবহৃত ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ ছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
সব মিলিয়ে জব্দ করা অবৈধ জালের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
পরে বিধি মোতাবেক জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধ উচ্ছেদ করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, হাইল হাওরের জলজ জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park