1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বরগুনার বামনায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর বৃহস্পতিবার – বিকেলে দিকে বরগুনার বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের অন্যান্য এলাকার সঙ্গে বামনা উপজেলা ভার্চুয়ালি যুক্ত হয়। খুলনায় উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, নারী, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষি সেবা ও সহায়তা প্রকৃত কৃষকদের কাছে সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি, সেচ, কৃষিঋণ, বীমা, প্রশিক্ষণ এবং কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণসহ বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষক কার্ড কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো কৃষক, পশুপালক ও মৎস্যজীবীসহ কৃষির সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডারের আওতায় আনা। এর মাধ্যমে সরকারি সহায়তা ও সেবা প্রকৃত সুবিধাভোগীদের কাছে আরও লক্ষ্যভিত্তিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের আওতায় সরাসরি নগদ সহায়তা, সার-বীজ ও কীটনাশকের মতো কৃষি উপকরণে ভর্তুকি, স্বল্প সুদে কৃষিঋণ, কৃষি যন্ত্রপাতি, সেচ, বীমা, প্রশিক্ষণ এবং আবহাওয়া ও কৃষি-সংক্রান্ত পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষিপণ্য সরাসরি বাজারজাতকরণের সুযোগ তৈরির বিষয়টিও কর্মসূচির আওতায় রাখা হয়েছে।

বামনা উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকাহাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনির প্রতিনিধি ও আলহাজ্ব রুহুল আমিন শরীফ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, রিপোর্টার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল ইসলাম রতন, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা এবং বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park