1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সাভারে একশত পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও একটি মোটরসাইকেল জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারে ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর একটি বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযানের সুযোগ নিয়ে কৌশল অবলম্বন করে এক আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবি (উত্তর) এ তথ্য নিশ্চিত করেছে।
​পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন ‘ডিপ মেশিন বাড্ডা’ এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১০০ পিস ইয়াবা (ওজন আনুমানিক ১০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা) এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—সাভার মডেল থানার বেদেপাড়া এলাকার মোঃ রায়হান (২০), মোঃ মিরাজুল ইসলাম (২২), মোঃ রাজিব ইসলাম (২৬) ও মোঃ পারভেজ (২৩)।
​অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন মোঃ অমিত হাসান মোল্লা (২৪) নামের আরেক আসামী।
পুলিশ জানায়, পলাতক আসামী অমিতের পিসি/পিআর পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park