1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বরগুনার বেতাগীতে সে-ই পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়াকে মারধরের অভিযোগ—মুখের তিনটি দাঁত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম,
বরগুনার বেতাগীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

আজ ২৭ সেপ্টেম্বর রোববার বরগুনার পুরাকাটা এলাকা থেকে এ ঘটনায় করা মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২১ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার সময় শিক্ষার্থী সুমাইয়া হামলার শিকার হয় বলে তার পরিবারের অভিযোগ। এ সময় তাকে মারধর করা হলে তার মুখের তিনটি দাঁত ভেঙে যায়। পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে সে গুরুতর আহত হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার পর সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় মামলা করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় আজ প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঘটনার বিস্তারিত কারণ এবং হামলায় জড়িত অন্যদের বিষয়ে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park