1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সে‌মিনার ও অ‌ভি‌ষেক

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মানবাধিকার লঙ্ঘনের সাথে জ‌ড়িতরা যেন রাজনৈতিক আশ্রয় না পায় : কে‌সি‌সি প্রশাসক
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের সকল এজেন্সীকে কঠোরভাবে মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে। আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে দুষ্টের দমন করতে হবে। একই সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি যেন কোন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নিতে না পারে, কোন সন্ত্রাসী যেন লালিত পালিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সকল ধরনের ভয়ভী‌তি ও হুমকির ঊর্ধে থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনকে মানবাধিকারের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

কেসিসি প্রশাসক আজ শনিবার সকালে নগরীর হোটেল গ্র‌্যান্ড প্লা‌সি‌ডে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-খুলনা মহানগর শাখা আয়ো‌জিত ‘‘মানবাধিকার কর্মীদের ভূমিকা’’ শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মানবাধিকর সংগঠনটি খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। সিটি কর্পোরেশন যেহেতু মানুষের কল্যাণে কাজ করে সেহেতু কল্যাণমূলক সকল কাজে কেসিসি’র সহযোগিতা থাকবে বলে প্রশাসক উল্লেখ করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে কাজ করার আহবান জানান।

সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সেমিনার প্রধান আলোচক ছি‌লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।

সংগঠ‌নের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা মারুফ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও বক্তৃতা ক‌রেন ও উপ‌স্থিত ছি‌লেন খুলনা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোস্তফা স‌রোয়ার, সংগঠনের উপদেষ্টা ডাঃ মঞ্জুর মোর্শেদ, ডাঃ সৈয়দ আবু সইদ, সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সহ-সভাপতি মোহান্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল, এ এম কামরুল ইসলাম ও জি এম মোজা‌হিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হোসেন লিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর হোসেন খাঁন, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি এবং নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, মোঃ আকবর আলী, মোঃ খন্দকার ইসলামুল হোসেন চুন্নু, এইচ এম কামরুজ্জামান খোকন, মোঃ আকরাম হোসেন, কামরুল ইসলাম ভুট্টো, আলমগীর কবির রুবেল প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park