1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

খুলনার দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন – এমপি হেলাল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম,দিঘলিয়া খুলনাঃ-

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসতে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনার দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষায় উৎসাহ দিতে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজিজুল বারী হেলাল উপরোক্ত কথা বলেন ।

খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত সভাপতির বক্তব্যে বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষাবৃত্তি ও প্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে। একই সঙ্গে বসতঘর, সেলাই মেশিন ও বাইসাইকেলের মতো সহায়তা সংশ্লিষ্ট পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিক, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সানওয়ার হোসেন মাসুম, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে তিনজনকে বসতঘর, ছয়জনকে সেলাই মেশিন এবং নয়জনকে বাইসাইকেল বিতরণ করেন। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ের ২৯ জন, মাধ্যমিক পর্যায়ের ১৭ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন, শিক্ষা ও কর্মসংস্থানভিত্তিক এসব সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর পূর্বে দুপুর ১ টায় দেয়াড়া আয়তুন্নেসা বালিকা বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা চিত্র অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে তিনি দুপুর আড়াইটার দিকে পথের বাজার গার্লস কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অপরদিকে তিনি দিন শেষে সন্ধ্যায় আড়ুয়া স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের মাতুয়া সম্মেলনে যোগদান করেন।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park