1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নাগেশ্বরীতে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ: বিচার চেয়ে থানায় ও প্রশাসনের দ্বারে দ্বারে ভুক্তভোগী

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ ইলিয়াস হোসেন
ভ্রাম্যমাণ প্রতিনিধি

​কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জোরপূর্বক ঘর উত্তোলন এবং জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. আবু সিদ্দিক নাগেশ্বরী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
​এজাহারের বিবরণ:
এজাহার সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার গোপালপুর মৌজার সিএস খতিয়ান নং-৩০৫,এসএ খতিয়ান নং৪০৯আর এস খতিয়ান নং৯৮৮,৫২৪ এসএ সিএস দাগ নং-২৫৬৬,২৫৬৯ আরএস দাগ নং ৬০৫৪,৬০৭৭ দাগে মোট জমির পরিমান,১.৪৭ শতক জমি,যাহা বিবাদী গন জোর পুর্বক ঘড় উত্তোলন করিয়া বেদখল করিয়া রাখিয়াছে।এই ১.৪৭ শতক জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগদখল করে আসছেন ভুক্তভোগী পরিবার। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ দীর্ঘদিন ধরে ওই জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।
​ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা অতীতেও বিভিন্নভাবে তাদের পৈত্রিক ও কেনা সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়েছে। সর্বশেষ গত ১৪/০৭/২০২৬ তারিখে অভিযুক্ত ব্যক্তিরা অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ঘর নির্মাণ করেন ঘর উত্তোলনের বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।
​প্রশাসনের হস্তক্ষেপ কামনা:
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. আবু সিদ্দিক ও তার পরিবার। তারা যাতে নির্বিঘ্নে নিজেদের জমিতে বসবাস করতে পারেন এবং অপরাধীরা যেন উপযুক্ত শাস্তি পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park