1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বরগুনায় আইনশৃঙ্খলা সভায় দায়িত্বপ্রাপ্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভার আগে জেলা প্রশাসক প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘বরগুনার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনের পাশাপাশি মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতে হবে। জনগণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শুনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বরগুনার উন্নয়ন ও মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।’

সভায় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক মাস্টার, পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park