1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

” মাদককে না বলি লেখাপড়া এবং খেলাধুলাকে হ্যা বলি ” এই স্লোগানকে সামনে রেখে সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ( ২১ সেপ্টেম্বর ) বিকেলে সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের রাজাশন সরকারি স্কুলের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । সাভার পৌর বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম । অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আবদুল করিম পালোয়ান , হাজী মোঃ জয়নাল আবেদীন , বেদন সরকার । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাভার পৌরসভার আট নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল । খেলায় অংশগ্রহণ করেন রাজাশন স্পোর্টিং ক্লাব বনাম নাবিল স্পোর্টস জোন । খেলায় ২-১ গোলের ব্যবধানে রাজাশন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে । প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন ” খেলাধুলা যে কোন খারাপ কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে । একটি প্রবাদ আছে ‘খেলাধূলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল ‘। আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে রাসেল আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাই । সে সব সময় যুব সমাজকে নিয়ে খেলাধুলার আয়োজন করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে । সবাই একটি দাবী করেছে মাঠটি যেন অতি তাড়াতাড়ি সংস্কার করে দেওয়া হয় , আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে নিয়ে অতি তাড়াতাড়ি এই মাঠটি পুর্নাঙ্গ সংস্কার করা হবে যাবে তরুণ সমাজ নিয়মিত মাঠে খেলাধুলা করতে পারে “। খেলায় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাব্বির হোসন । সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনি ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park