1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!!

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

নাজমুল হোসাইন মাহি :

যুবকদের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং। ইউকে এইডের সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বাস্তবায়নে ১৬–১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোর্ব জেলা ফোরামের কো-অর্ডিনেটর অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) পবিত্র মোহন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক (অবসরপ্রাপ্ত) আশেক-ইলাহী ও অধ্যাপক (অবসরপ্রাপ্ত) হোসেন আলী।

প্রশিক্ষণ পরিচালনা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান (রঞ্জু), সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সাতক্ষীরা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণ ফ্যাসিলিটেটর ও জেলা কো-অর্ডিনেটর রুদ্র রায়, ফোর্ব-এর জেলা কো-অর্ডিনেটর তাপস সরকার, অমিত মণ্ডল, সুদীপ্ত দেবনাথ ও সংগ্রাম বিশ্বাস।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি বিকাশ, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা, ঘৃণা, দ্বন্দ্ব ও সহিংসতা প্রতিরোধ, দলগত কাজ এবং সমাজে তরুণদের ইতিবাচক ভূমিকা পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নিজ নিজ এলাকায় নেতৃত্বমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফোর্ব ফোরামের যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park