1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার।

বরগুনার কৃতি সন্তান, বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব, বরগুনা জেলা গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাওলানা মো: আব্দুল মোতালেব ” নিরাপদ স্বাস্থ্য আন্দোলনে”র কেন্দ্রীয় কমিটির ” ধর্ম বিষয়ক সম্পাদক ” মনোনীত হয়েছেন।

নিরাপদ স্বাস্থ্য আন্দোলন কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী ২ বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানমকে চেয়ারম্যান, চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে কো-চেয়ারম্যান, সালাম মাহমুদকে মহাসচিব করে নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান চিত্রনায়ক ডি এ তায়েব, ভাইস চেয়ারম্যান ডা. ইয়াসিন আলী, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, যুগ্ম মহাসচিব ডা. মাহবুব হোসাইন সৌদি, অর্থ সম্পাদক হাফিজ রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম নাসির, সাংস্কৃতিক সম্পাদক চিত্রনায়িকা ক্যামেলিয়া নিশান সূচনা, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আবদুল মোতালেব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মাওলানা আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল শেখ, নির্বাহী সদস্য- কনা রেজা, মোঃ মুশফিকুর রহমান গুলজার, ডাঃ কাজী ফারুক বাবুল, চিত্রনায়ক শাকিল খান, মনিরুল ইসলাম মনি, ডাঃ আলাউদ্দিন খোকন, ডাঃ মোকলেছুর রহমান মাহারুক, মিলন হোসেন মিন্টু।

দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত, সুলভ ও ঝুঁকিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ‘নিরাপদ স্বাস্থ্য আন্দোলন’। সংগঠনটি জানিয়েছে, জনগণের মৌলিক স্বাস্থ্য অধিকার সুরক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।
সংগঠনের নেতারা জানান, নকল ও মানহীন ওষুধ প্রতিরোধ, চিকিৎসাসেবার মান নিশ্চিতকরণ, রোগীদের সঠিক তথ্য প্রদান এবং চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। সর্বস্তরের মানুষের কাছে নিরাপদ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তারা সাধারণ জনগণকে সাথে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান।

সংগঠনের দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন যে, সরকার, চিকিৎসক ও সাধারণ জনগণের যৌথ সহায়তায় একটি নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park