
মু আ হা ইবনে জালাল
শরীয়তপুর জেলার বীরশ্রেষ্ঠ শহীদ আব্দুর রউফ স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়
৫৩ তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়
জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সাঈদ আহমেদ আসলাম এমপি শরীয়তপুর-১,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি সরদার এ কে এম নাসিরউদ্দিন। আরও অনেক পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
জেলার নড়িয়া উপজেলার ১২৮ বছরের প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয় এর মেয়েরা কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্কুলের পক্ষে প্রধান শিক্ষক শেষ মো: নুরুল আমিন রতন ও টিম লীডার বৈশাখী আক্তার অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন।