1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাভার উপজেলাকে জনগণের উপজেলায় রুপান্তরিত করতে চাই – মোঃ তমিজ উদ্দিন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টারঃ

” সবাইকে নিয়ে কাজ করবো, পরিচ্ছন্ন সাভার উপজেলা গড়বো ” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথা ব্যক্ত করেছেন তরুণ প্রজন্মের আইডল ও খেটে খাওয়া মেহনতী মানুষের প্রার্থী এবং ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন ।
আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। উপজেলা জুড়ে এখন নতুন নেতৃত্বের হাওয়া, সাধারণ মানুষ চায় পরিবর্তন । এই নির্বাচনী লড়াইয়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ প্রজন্মের আইডল, একজন দক্ষ সংগঠক এবং রাজপথের পরীক্ষিত সৈনিক মোঃ তমিজ উদ্দিন ।
সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবং নিঃস্বার্থ সমাজসেবার ব্রত নিয়ে তিনি আগামী সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
​যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি । শুধু রাজনীতিই নয়, ছাত্রজীবন থেকেই তিনি ক্রীড়া, নানামুখী সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্কুল জীবনে দলনেতা হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ।
​বিগত ১৭ বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মোঃ তমিজ উদ্দিনের ওপর নেমে এসেছে অসংখ্য মামলা, হামলা ও চরম জুলুম-নির্যাতন। দলের আদর্শ এবং জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে অবতীর্ণ হতে গিয়ে একাধিক মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামি হতে হয়েছে । বার বার কারাবরণ করার পরেও কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সব সময় এগিয়ে গিয়েছেন সামনের দিকে । তবে কোনো ভয়ভীতি, অত্যাচার বা প্রলোভনই তাকে জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে এক চুলও বিচ্যুত করতে পারেনি । বিগত জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোঃ তমিজ উদ্দিন । এর ফলে তিনি একাধিক মামলার আসামি হয়েছেন এবং পুলিশের রিমান্ডের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন । তবুও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন অনড় । নিজের যা আছে তা দিয়েই মানুষের সেবা করে যাচ্ছেন সাধ্যমত । খোঁজ নিয়ে জানা যায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহের পাশাপাশি তরুণদের জন্য খেলার মাঠ, গির্জা, মন্দির ও শ্মশানের উন্নয়নসহ সমাজের অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের পাশে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন যে কোন দুঃসময়ে । কেন তিনি আগামী সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চান এই বিষয়ে জানতে চাইলে মোঃ তমিজ উদ্দিন বলেন, ” সাভার উপজেলাকে জনগণের উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই । সাভার উপজেলা সবার জন্য উন্মুক্ত থাকবে । ইচ্ছে করলেই যে কেউ উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এর সাথে যে কোন সময় দেখা করতে পারবে এবং কথা বলতে পারবে ।
​এই সাভার উপজেলার মাটি ও মানুষ সবাই আমার । তাই এই সাভারের মানুষের জন্য কাজ করে যেতে চাই জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত । সাভারের মাটি আমার পরিচয় । এই সাভার উপজেলার প্রতিটি মানুষই আমার সাহস ও শক্তির প্রধান উৎস । আমি সব সময় দল মত নির্বিশেষে সকলের পাশে থাকার চেষ্টা করেছি এবং আজও আছি এবং ভবিষ্যতেও থাকবো । আমার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, ধৈর্য ও ন্যায়বিচার দিয়ে যতদিন বেঁচে আছি সাভারবাসীর সেবা করে যাবো । সাভারের মানুষের দুঃখ-কষ্ট নিজের কাঁধে তুলে নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাভার উপজেলাকে এমন একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, যা সারা দেশের বুকে উদাহরণ হয়ে থাকবে । সবার জন্য উপজেলার দর্জা সব সময় খোলা থাকবে । আমাদের সমাজে বর্তমানে মাদক একটি ভয়াবহ রুপ ধারণ করেছে । সাভার উপজেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা করবো । আর যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে যা যা করা লাগবে তাই করবো । বর্তমানে আমাদের সমাজে ভাইরাসের মতো আরও একটি জটিল ও কঠিন সমস্যা হচ্ছে কিশোরগ্যাং । সমাজের সচেতন মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নির্মূল করার চেষ্টা করবো এই কিশোরগ্যাং ।
চলাচলের অনুপযোগী রাস্তাগুলোকে দ্রুত মেরামত করা হবে । দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে । নিশ্চিত করা হবে মা – বোনদের নিরাপত্তা ।
​আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ একজন পরীক্ষিত, সৎ, যোগ্য এবং তরুণ নেতৃত্বকে স্বাগত জানাবে এই আমার বিশ্বাস । সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় মানুষের সেবা করতে পারি ” ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park