1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

টাঙ্গাইলের কালিহাতীতে ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিটোর্টার:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা দক্ষিণপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে কালিহাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম সাদিকুর রহমান (২০)। তিনি ওই গ্রামের খোকনের ছেলে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি বাড়িতেই ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, সাদিকুরের মৃত্যুর পেছনে কী কারণ ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। মরদেহ পরীক্ষা করে শরীরের কোথাও আঘাতের দৃশ্যমান চিহ্নও পাওয়া যায়নি।

কালিহাতী থানার ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park