1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মাধবপুরে ড্রেন ও পুকুর সংস্কারের উদ্যোগ, বাজার তদারকিতে জরিমানা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্যামলী পাড়ার দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সমস্যাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার ইঞ্জিনিয়ারিং টিম। এ সময় এলাকার ড্রেনেজ সমস্যা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মাধবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, শ্যামলী পাড়ার ড্রেনের সমস্যা দীর্ঘদিনের। সমস্যাটি সমাধানের লক্ষ্যে ইউএনও মহোদয় ও পৌরসভার ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন।
এদিকে মাধবপুর বাজারের পুকুরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। পুকুরটি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলে বাজার এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযানের সময় একটি গরু জব্দ করার পাশাপাশি একটি মুদি দোকানে তেলের বিষয় নিয়ে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, “মাধবপুর পৌরবাসীর আশা ও প্রত্যাশা, ইউএনও মহোদয় মাধবপুরের প্রতি সুদৃষ্টি রাখবেন। তাঁর উদ্যোগ ও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ মাধবপুরকে একটি আধুনিক ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”
স্থানীয় বাসিন্দারাও আশা করছেন, ড্রেনেজ সমস্যা সমাধান, পুকুর সংস্কার এবং বাজারে নিয়মিত তদারকির মাধ্যমে মাধবপুর পৌর এলাকার নাগরিক সেবা ও পরিবেশের উন্নতি ঘটবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park