1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সফর এবং ঢাকা উদ্দেশ্য বিদায়।

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ইনতাজুল ইসলাম এনতাজ
ঠাকুরগাঁও রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে সফরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল প্রথম সরকারি সফর।দুই দিনের সফরকে ঘিরে ঠাকুরগাঁও জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সফরের প্রথম দিন রোববার দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়।সফর কালে রাষ্ট্রপতি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ দেখা যায়।রাষ্ট্রপতি বক্তব্যে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। জেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন । একই সঙ্গে তরুণদের দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়। স্থানীয়দের প্রত্যাশা।

তবে রাষ্ট্রপতির নিজ জেলা সফরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো আরও গুরুত্ব পাবে এবং জেলার উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে।দুই দিনের সফর শেষে রাষ্ট্রপতির ঢাকা ফিরে যাওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে ঠাকুরগাঁও বাসীর প্রানের দাবী বাস্তবায়ন পূরন হলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park